শিবচরে করোনা উপসর্গ নিয়ে মৃত পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার সিনহা খসরুর স্ত্রী ও এক ছেলের করোনা টেস্টে নেগেটিভ এসেছে । তবে তার ১৬ বছর বয়সী ঢাকায় পড়ুয়া ছেলের করোনা পজিটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে করা পৃথক টেস্টে মৃত প্রকৌশলীরও নেগেটিভ এসেছে।
২৪ মে শিবচর পল্লীবিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার সিনহা খসরু (৫২) ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করলে করোনা টেস্টে নেগেটিভ আসে। এরপর শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে করা টেস্টেও শুক্রবার নেগেটিভ আসলো।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোস বলেন, আবারো পল্লী বিদ্যুত কর্মকর্তার নমুনায় করোনা নেগেটিভ এসেছে। তার স্ত্রী ও এক ছেলেরও নেগেটিভ এসেছে। তবে তার ঢাকায় পড়ুয়া এক ছেলের পজিটিভ এসেছে। ওই ছেলে ঢাকা থেকে সংক্রমিত হয়েছে।






মন্তব্য