ঝিনাইদহে কৃষকের জমির ধান কেটে দিল স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা

  • আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ: 
  • শনিবার, ০২ মে ২০২০ ১০:৩০:০০
  • কপি লিঙ্ক

ঝিনাইদহে শ্রমিক সংকট নিরসণে এক কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিয়েছে পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

শনিবার সকালে পৌর উপ-শহরপাড়া এলাকার কৃষক ইনছার আলী শেখের ক্ষেতের ধান কেটে দেয় তারা। ধান কেটে জমিতে রেখেন আসেন। পরে শুকালে তা বেঁধে মাড়াই করে দেওয়া হবে বলে জানায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সাল, সহ-সভাপতি মতিউর রহমান মিন্টুসহ অন্যান্যরা।

নেতৃবৃন্দ জানান, বোরো ধান কর্তনে কৃষকদের শ্রমিক সংকট নিরসনে স্বেচ্ছাসেবক লীগ এ কার্যক্রম শুরু করেছে। পরবর্তীতে কৃষকের চাহিদা অনুযায়ী অন্যান্যদের ধান কাটা হবে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য