ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি 

  • সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও:
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ০৪:১৩:০০
  • কপি লিঙ্ক

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার রুহিয়া, ঢোলারহাট, রাজাগাঁও ও আখানগরের উপর দিয়ে বজ্র ও শিলাবৃষ্টির সাথে দমকা হাওয়া বয়ে যায়। এ ছাড়াও বৃষ্টি হয়েছে প্রায় সর্বত্র।

আম ও লিচুর মুকুলসহ এ মৌসুমের ফসল ভুট্টা, মরিচের ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে বলে অভিযোগ কৃষকের। শিলার আঘাতে ক্ষতি হয়েছে কলা ও পেঁপে গাছসহ মাচায় জন্মানো নানা জাতের সবজির। ধান ও ভুট্টা গাছগুলো হেলে পড়েছে। গাছ থেকে ঝরে পড়েছে নতুন আম ও লিচু।

সদর উপজেলা নিবার্হী অফিসার আব্দুল্লাহ জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি কৃষি বিভাগ নিরুপন করবে ।

মন্তব্য