ডিইউজের সিনিয়র সহ-সভাপতি এমএ কুদ্দুস আর নেই

  • অনলাইন
  • শনিবার, ১৫ জুলাই ২০২৩ ০৬:০৭:০০
  • কপি লিঙ্ক

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এম এ কুদ্দুস স্ট্রোক করেছিলেন বলে জানা গেছে।

এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এম এ কুদ্দুস সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা যান।  
এম এ কুদ্দুস সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।

তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য