কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ০২:০৭:০০
  • কপি লিঙ্ক

ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে কানাডীয় দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি উপস্থিত রয়েছেন।

বিএনপি নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য