অডিওটি সুপার এডিট করা, সঠিক তথ্য জানতে ইউএনওকে জিজ্ঞেস করুন: নিক্সন চৌধুরী

  • ডেস্ক
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ১১:১৫:০০
  • কপি লিঙ্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া অডিও ক্লিপটি 'সুপার এডিট করা' বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। 

চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ইচ্ছাকৃত-ভাবে এমন অডিও তৈরি করেছে বলে জানান তিনি। নির্বাচনে জেলা প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। 

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নির্বাচনে জেলা প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য