জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ৫টি ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা খোলা থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, পেট্রোলিয়াম খালাস কার্যক্রম এবং সারাদেশে জ্বালানি তেল সরবরাহ নির্বিঘ্ন রাখতে শনিবার ৫টি ব্যাংকের সুনির্দিষ্ট ১৪টি শাখা স্বল্প পরিসরে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এসব শাখা সীমিত পরিসরে প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, যা মূলত জ্বালানি খাত সংশ্লিষ্ট লেনদেনের জন্য ব্যবহৃত হবে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংক বন্ধ থাকবে।






মন্তব্য