গরুর কড়াই গোস্ত

  • অনলাইন
  • বুধবার, ২৮ জুন ২০২৩ ০১:০৬:০০
  • কপি লিঙ্ক

কোরবানির ঈদে মাংসের নানা আইটেম সবার ঘরেই থাকবে। একেক পদের স্বাদ ও রান্নার ধরন একেক রকম। তবে এবার ঈদের দিন বাসায় রান্না করতে পারেন গরুর কড়াই গোস্ত। ঘরে থাকা কিছু মসলা দিয়েই সহজ উপায়ে রান্না করা যায় মাংসের এই পদ।

উপাদান

গরুর মাংস-  এক কেজি

পেঁয়াজ কুচি- আধা কাপ

হলুদ গুঁড়া-  এক টেবিল চামচ

মরিচ গুঁড়া-  এক টেবিল চামচ

মাংসের মসলা-  এক চা চামচ

দারুচিনি ও এলাচ- ৩/৪ টুকরা

জয়ফল-জয়ত্রী বাটা-  এক চা চামচ

টক দই-  এক কাপ

টমেটো কিউব-  এক কাপ

তেজপাতা- দুইটি

তেল-  এক কাপ

রসুন কোয়া- ২/৩টি

লবণ- স্বাদমতো।

প্রস্তুত প্রণালি

· মাংস ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংস, টক দই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জয়ফল-জয়ত্রী বাটা, মাংসের মসলা, লবণ সব উপাদান একসঙ্গে মেখে রেখে দিন ৩০ মিনিট।

· চুলায় প্যান বসিয়ে তেল গরম করুন। গরম হলে তাতে অর্ধেক পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, তেজপাতা হালকা বাদামি করে ভেজে নিন।

· এবার তাতে মাংস দিয়ে কষিয়ে নিন। সামান্য পানি দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে দিন।

· মাংস সেদ্ধ হয়ে তেল ভেসে উঠলে নামিয়ে নিন।

· এবার অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, টমেটো কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন। এবার এগুলো মাংসের উপর দিয়ে দিন। এবার এই মাংস পোলাও, খিচুড়ি, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য