জয়া আহসানের কুরুচিকর মন্তব্যকারীদের এক হাত নিলেন ভক্তরা

  • অনলাইন
  • রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০ ১১:৫৫:০০
  • কপি লিঙ্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও ট্রোলের মুখে পড়লেন। শনিবার (৫ ডিসেম্বর) সকালেই ফের ছুটল কুরুচিকর মন্তব্যের বন্যা।

এদিন নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া। অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে তাকে মোহময়ী দেখিয়েছে।
আর সেই ছবি পোস্ট হওয়ার পর থেকেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। কিন্তু নেটাগরিকদের একাংশকে জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে বাজে করতে দেখা যায়। ওই পোস্টে অবলীলায় তারা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন।

তবে চুপচাপ বসে থাকেননি অভিনেত্রীর ভক্তরা। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তার শুভানুধ্যায়ীরা। তাদের মধ্যে অনেককেই কুরুচিকর মন্তব্যকারীদের এক হাত নিয়েছেন।
সূত্র- আনন্দবাজার পত্রিকা। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য