ফরিদপুরে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পথসভা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
সমাবেশের মঞ্চে ইতোমধ্যে স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় কর্মী-সমর্থকেরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।
দলীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা মূল বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পূর্বের সময়সীমা অনুযায়ী পথসভাটি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও গতকাল বুধবারের উদ্ভূত পরিস্থিতির কারণে তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়। তবে এখনো কেন্দ্রীয় নেতারা এসে পৌঁছাননি।






মন্তব্য