ফরিদপুরে ইরানের প্রতি সংহতি ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

  • মো. নুরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি:
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬ ০১:০৩:০০
  • কপি লিঙ্ক

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের প্রতি সংহতি প্রকাশ এবং বিশ্বজুড়ে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ৩টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ‘আহলেবাইতের আশেকান সমাজ’ বৃহত্তর ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা সৈয়দ আলী খামেনিকে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানান।

এ সময় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে সহিংসতা ও অস্থিরতা বন্ধ করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জরুরি। তারা আন্তর্জাতিক পরিসরে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবতার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তারা আরও উল্লেখ করেন, বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন রুখে দেওয়া এবং নিপীড়িত দেশগুলোর পাশে দাঁড়ানো বর্তমান সময়ের দাবি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য