নলছিটিতে শ্রমিক লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

  • মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধি:
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ ১০:১০:০০
  • কপি লিঙ্ক

ঝালকাঠির নলছিটিতে উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে (৩ অক্টোবর) নলছিটি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
 
গ্রেপ্তাররা হলেন- উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হৃদয় হোসেন রিপন, কুশঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান সরদার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাইদুল ইসলাম মিন্টু। পুলিশ সূত্রে জানা গেছে,বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা(মামলা নম্বর-০৪)দায়ের হয়। গ্রেপ্তার তিনজন ওই মামলার সন্দিগ্ধ আসামি।

নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, 'ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে'। গ্রেপ্তার তিনজনকে  ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য