ফরিদপুরের চরভদ্রাসনে চর হরিরামপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে চরভদ্রাসন চর হরিরামপুরে আব্দুল হাই খানের হাটে এ সভা অনুষ্ঠিত হয়। চরভদ্রাসন থানা এ সভার আয়োজন করে।
চরভদ্রাসন চর হরিরামপুরের ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ বিল্লালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চর হরিরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার মো. আমজাদ হোসেন মৃধা, ব্যবসায়ী মো. ফরিদ মোল্লা, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো.ওয়াছেক, বাজার সভাপতি, গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিরামপুর ইউনিয়নের বিট কর্মকর্তা উপ-পরিদর্শক মো. খয়বর।
সভায় পুলিশী সেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বিট পুলিশং সম্পর্কে সবিস্তারে আলোচনা করেন মো. আব্দুল ওহাব। এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং,বাল্যবিবাহ, নারী নির্যাতন, মারামারি, ভূমিদস্যুতা, ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, দস্যুতা, কিশোর গ্যাং, গুজব, কুসংস্কার, প্রতারণা প্রভৃতি সমসাময়িক বিষয়ে উপস্থিত জনসাধারণকে সচেতন করা হয়।
উন্মুক্তভাবে সবার বক্তব্য এবং সমস্যা শোনা হয়। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করা হয়। যেকোনো অপরাধ এবং পুলিশি সেবা প্রাপ্তির লক্ষ্যে থানা পুলিশের দোর সবার জন্য উন্মুক্ত এবং নির্বিঘ্নে যাতে সবাই পুলিশি সেবা পায় উহার নিশ্চয়তা বিধান করা হয়।
"তথ্য দিন সেবা নিন", "বীট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" প্রভৃতির স্লোগানের গুরুত্ব উপস্থিত সকলের নিকট সরাসরি জানানো হয়।






মন্তব্য