গাইবান্ধার পলাশবাড়ীতে জমা জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল মোত্তালিব (৫০) নামের একজন নিহত হয়েছেন। আরও চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ দিকে পলাশবাড়ী পৌরসভার ব্রাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল মোত্তালিব পৌরসভার মহেশপুর গ্রামের আনোয়ার আলী মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল মোত্তালিবের সঙ্গে একই গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুল মান্নানের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধে চলে আসছিল। এরই জেরে আজ বৃহস্পতিবার আব্দুল মোত্তালিবের সঙ্গে আব্দুল মান্নানের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে আব্দুল মোত্তালিবকে বেধড়ক মারপিট করেন মান্নান ও তার লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যান মোত্তালিব। এঘটনায় বেশ কয়েকজন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার হয়েছে।






মন্তব্য