যশোরের লেবুতলায় বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে কয়েকজন যশোরে যাচ্ছিল। যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই চালক মুছাসহ (২০) পাঁচ যাত্রী নিহত হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে আরও দু’জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।






মন্তব্য