ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫৬ বোতল ফেনসিডিলসহ দুইজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-০৮। সোমবার ফরিদপুর র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি, ধর্ষণকারী ও খুনীদের বিরুদ্ধে আইনগত ভাবে শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশ আমার অহংকার স্লোগানে র্যাবের এই সমস্ত কর্মকান্ড দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৮, বরিশাল, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সোমবার (৩ এপ্রিল) র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাইজকান্দি মোড়ে অবস্থান গ্রহণ করে। কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মো. জসিম বিশ্বাস (৩২), পিতা-মৃত ফাকু বিশ্বাস, সাং-নওয়াপাড়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর ও মো. শাহিন শেখ (৩৫), পিতাঃ মো. ওসমান শেখ, সাং- জুরান মোল্লার পাড়া, থানা- গোয়ালন্দ, জেলা- রাজবাড়ীকে প্রাইভেট কার সহ গ্রেপ্তার করা হয়।
এসময় উক্ত আসামিদ্বয়ের কাছ থেকে ২৫৬ বোতল ফেনসিডিল, ১টি প্রাইভেট কার, ৪টি মোবাইল, ৬ টি সিম এবং মাদক বিক্রিত ৬৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। আসামিদ্বয় দীর্ঘদিন যাবত আন্তঃজেলা মাদক কারবারির সাথে জড়িত বলে জানা যায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মধুখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল এর ১৪ (গ) ধারায় মামলা রুজু করা হয়েছে ।




.jpg)

মন্তব্য