সদরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের কল্যাণে দুআ মাহফিল অনুষ্ঠিত

  • সদরপুর অফিস: 
  • বুধবার, ০২ নভেম্বর ২০২২ ০৯:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের কল্যাণার্থে মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার সকালে সদরপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়। 

অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার। 

স্বাগত বক্তব্য রাখেন- দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান। শিক্ষক কর্মকর্তাদের মধ্য হতে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক মো. আমিনুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফখরুল ইসলাম আনোয়ারী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও উচ্চ মাধ্যমিক পরিচালনা পরীক্ষা কমিটির আহবায়ক মো. আরিফুল কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. হাসিবুর রহমান এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

দুআ পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। অনুষ্ঠানটির আহবায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক প্রতিক্রিয়ায়, অনুষ্ঠানটি সফল করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অপরদিকে মহিলা কলেজ, সদরপুরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য