ভৈরবে রাইস মিল ধসে দুই শ্রমিক নিখোঁজ

  • অনলাইন
  • রবিবার, ১৯ জুন ২০২২ ১২:০৬:০০
  • কপি লিঙ্ক

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরে একটি রাইস মিল ধসে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ভৈরবের বাজারঘাট এলাকায় খাজা রাইস মিলে দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ দুই শ্রমিক হলেন হবিগঞ্জ জেলার লাখাই এলাকার রহমত উল্লাহর ছেলে মো.শরীফ মিয়া (৩০) ও  কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে মো. মুস্তাকিম (২৪)।

ভৈরব পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আল-আমিন জানান, কয়েক মাস আগে রাইস মিলের পাশ থেকে বালু উত্তোলন করার পর থেকে এটি হুমকির মুখে পড়ে। অতিরিক্ত পানির তোড়ে আজ সকাল সাড়ে ৭ টার দিকে রাইস মিলটি ভেঙে পড়ে। এতে দুই শ্রমিক নিখোঁজ হন। 
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, খবর পেয়ে জেলা সদর থেকে ডুবুরিদল সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ চলছে। তবে প্রবল স্রোতের কারণে বেগ পেতে হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য