বোয়ালমারীতে গৃহবধূর লাশ উদ্ধার

  • অনলাইন
  • বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ০৪:০৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের বোয়ালমারীতে রিক্তা বেগম (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বোয়ালমারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামের সোহান শেখের স্ত্রী। তার পাঁচ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

থানা সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মধ্যেরগাতী গ্রামের হারুন শেখের ছেলে সোহান শেখের সাথে একই উপজেলার ময়না ইউনিয়নের গোলাম মোস্তফার মেয়ে রিক্তার সাত বছর আগে বিয়ে হয়।

বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পরে বোয়ালমারী থানার পুলিশ লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে রিক্তা আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক মামুন অর রশিদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য