মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নে জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছেন।
শনিবার (২৬ মার্চ) দুপুরে হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৫ মার্চ) রাতে ওই ইউনিয়নের সোয়াখা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মো. রুস্তম (২১) ও ফরিদপুর জেলার চরভদ্রাশন উপজেলার সালেহপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মো. আশাফুল (২০)।
আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, শুক্রবার (২৫ মার্চ) রাতে আমার ইউনিয়নে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
আজিমনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সদস্য আবদুল মোন্নাফ বলেন, জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত হন দুজন।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, শুক্রবার (২৫ মার্চ) রাতে চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা এলাকায় দুর্ঘটনায় দুজন নিহত।






মন্তব্য