কোভিট-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬০টি কর্মহীন ও অসহায় পরিবারের মানুষ।
আজ শনিবার সকালে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় অসহায় পবিরারের মাঝে খাদ্য তুলে দেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম সহ আরো অন্যরা।
খাদ্য সহায়তার মধ্যে ছিলো পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া ও ১ কেজি লবন।






মন্তব্য