সদরপুরে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণ 

  • তানভীর তুহিন, নিজস্ব প্রতিনিধি
  • বুধবার, ২৫ আগস্ট ২০২১ ০৮:৪৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত শতাধিক অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান, চরনাসিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্কাস আলীসহ ইউপি সদস্যগণ। বিতরণ শেষে ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং অসহায় মানুষের খোঁজ খবর নেন সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান এবং চরনাসিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্কাস আলী। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য