মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তা প্রশাসনের 

  • মাদারীপুর প্রতিনিধি :
  • রবিবার, ০৪ জুলাই ২০২১ ০৮:২০:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কোলচরি গ্রামে ক্ষেতের পাট কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে রেজাউল হক সরদার(৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রেজাউল উপজেলার কোলচরি গ্রামের আঃ সত্তর সরদারের ছেলে। খবর পেয়ে কালকিনি উপজেলা প্রশাসন নিহতের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।

স্বজন সূত্রে জানা যায়, রবিবার বিকেলে কৃষক রেজাউল নিজ জমির পাট ও গরুর জন্য ঘাষ কেটে নৌকায় করে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ করে তার উপর বজ্রপাত নিপতিত হয়। এতে তার মাথা র্চুণ বির্চুণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান নিহতের বাড়ি গিয়ে পরিবারের সবাইকে শান্তনা দেন ও প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা, ও  চাল,ডাল,আলু ,তেল ও আটাসহ নিত্য খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।  এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন কাজি প্রমুখ উপস্থিত ছিলেন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য