ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়ে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট সহ পুড়ে গেছে ৬ টি দোকান। এ সময় আগুন নেভাতে গিয়ে এক দোকান মালিক আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা সদর বাজারের থানা রোডে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও মুকসুদপুর ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে বাজারের ৬ টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টির সাথে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। এরই মধ্যে বাজারের ওই অংশে কালো ধোঁয়া ও আগুন দেখতে পায় বাজারে থাকা পাহারাদাররা। হাফিজুর ইলেকট্রোনিক্স উপর বজ্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে গিয়ে লিটন বুক সেন্টারের মালিক গোলাম মোস্তফা আহত হয়। আহত অবস্থায় তাকে নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বৃষ্টির মধ্যেই আগুনের সুত্রপাত হয়। সে সময় বজ্রপাত হচ্ছিল। ধারনা করা হচ্ছে বজ্রপাত থেকেই আগুনের সুত্রপাত হয়েছে। তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।
আগুনে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট, ইলেকট্রনিক্স এর দোকান, সার ও কীটনাশকের দোকান, বিকাশ এজেন্ট ও লিটন বুক সেন্টার পুড়ে ভস্মিভূত হয়।






মন্তব্য