তৌহিদুল হত্যার বিচারের দাবিতে বশেমুরবিপ্রবি'র শিক্ষার্থীদের মানববন্ধন

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৭ মে ২০২০ ০১:১০:০০
  • কপি লিঙ্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৪) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পালন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ ৬ মে (বুধবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় এর জয়বাংলা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচী পালনের মাধ্যমে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। অবস্থানরত শিক্ষার্থীরা ভবিষ্যতে সকল শিক্ষার্থীর নিরাপত্তা বিধান ও তৌহিদ এর নৃশংস হত্যার সাথে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২য় বর্ষের এর শিক্ষার্থী ওয়াকিল আহম্মেদ জানান, তৌহিদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোক প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে কোনো মেধাবী শিক্ষার্থীর সাথে যেন এমন করুণ ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টিপাত এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। 

উল্লেখ্য, গত ১ মে ভোর রাতে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় মেস মালিক মোঃ সোলায়মান এর বাসায় ভাড়া থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে (২৪) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য