ক্ষুদ্র ব্যাবসায়ীদের পাশে দাঁড়াতে চায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
  • সোমবার, ০৪ মে ২০২০ ১২:৩১:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন রুদ্ধ জীবন, বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠিত তখন জীবিকা নিয়েও বিপাকে পড়েছেন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একদল ক্ষুদ্র ব্যবসায়ীরা।শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রধান কাজ শিক্ষা প্রদান করা হলেও এটি অনেকের জীবিকার অবলম্বন। শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে যেসব ভ্রাম্যমান খাদ্য ব্যাবসায়ী থাকেন তাদের জীবনযাত্রা নির্ভর করে ওই শিক্ষা প্রতিষ্ঠান সচল এবং খাদ্য দ্রব্য বিক্রির ওপর। 

তেমনি করে গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে রয়েছে বেশ কিছু ক্ষুদ্র ব্যাবসায়ী এবং খাদ্য বিক্রেতা।কিন্তু করোনা ভাইরাস এর প্রভাবে প্রায় দেড়মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এসকল ব্যবসায়ীদের জীবিকার পথও বন্ধ। এর ফলে অনেকেই করুণ জীবন অতিবাহিত করছেন। এমতাবস্থায় তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বশেমুরবিপ্রবির একদল সাধারণ শিক্ষার্থী।

এ বিষয়এ এক উদ্যোগ গ্রহনকারী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী অভি জানান-ক্যাম্পাসের কথা মনে পড়লে আমাদের কিছু মুখের চেহারাও ভেসে উঠে যাদের আমরা মামা বলে ডাকি তারাও হাসি মুখে আমাদের মামা বলেই ডাকেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীও নেই তাদের বেচাকেনা একেবারেই বন্ধ। 

এই মহামারীর দিনে তাদের ছেলে মেয়ে নিয়ে অনেকে খুবই কষ্টেই জীবন যাপন করছেন।দেশের এই সংকটাপন্ন সময়ে আমাদের ক্যাম্পাসে যে সকল ক্ষুদ্র ব্যাবসায়ী(চা, ঝালমুড়ি বিক্রেতা, চটপটি বিক্রেতা, ফুসকা বিক্রেতা, পাপড় বিক্রেতা,হলের ডাইনিং ও কর্মরত)তাদের পাশে দাঁড়ানো উচিত। 

উক্ত শিক্ষার্থী আরো জানান, এমন প্রায় ২৫জনের লিস্ট তৈরি করা হয়েছে এবং ইতোমধ্যে ফান্ড গঠনের কার্যক্রম শুরু হয়েছে।তাছাড়া ভালো সাড়াও পাওয়া যাচ্ছে। 

ক্ষুদ্র ব্যাবসায়ীদের সহযোগীতা ফান্ডে অর্থ প্রদানের ঠিকানাঃ
০১৭২৫৫৯১৮২৬ (বিকাশ) 
০১৫২১৪১০৮৪৩৬ (রকেট)

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য