সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিপন মিয়া ব্যাপকভাবে ভাইরাল হয়েছেন। তাকে নিয়ে সাধারণ মানুষ থেকে দেশের বিশিষ্টজন পর্যন্ত আলোচনা করছেন, আর গণমাধ্যমে তার প্রতিফলন ও কভারেজও বিতর্কের বিষয় হয়ে উঠেছে।
সম্প্রতি পরকীয়ার অভিযোগে তার আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে সালিশে নেওয়া হয়।
উপজেলার ৮ নং দক্ষিণ বিশিউরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাকে নিয়ে সালিশি বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরও দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়ভাবে অনুষ্ঠিত সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার দাবি তোলে উপস্থিত লোকজন।
এর মধ্যেই রিপন মিয়ার বেশ কয়েকটি ভিডিও ফাঁস হয়ে গেছে নেটদুনিয়ায়। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এখন প্রশ্ন উঠেছে রিপন মিয়া আসলে কে?
রিপন মিয়া নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের রিপন মিয়া পেশায় কাঠমিস্ত্রি। ২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেন।
তার ভিডিওর ‘হাই আই এম রিপন ভিডিও’, ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়।
অল্প সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তার ফেসবুক ফলোয়ার সংখ্যা প্রায় ২ মিলিয়নে উপরে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।






মন্তব্য