হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করছেন আবুধাবিফেরত প্রবাসী বাংলাদেশিরা।
গতকাল রোববার (১৬ আগস্ট) আবুধাবি গেলে দেশটির বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠালে আজ সোমবার সকালে বিমানের ফ্লাইটে ৬৮ জন বাংলাদেশে আসার পর থেকেই বিক্ষোভ করছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার আবুধাবিতে যাওয়ার পর বিমানবন্দরেই ৬৮ জন প্রবাসীকে আটকে দেয়া হয়।
তাদের ইমিগ্রেশন না করিয়েই বিমানের ফিরতি ফ্লাইটে করে ঢাকায় পাঠানো হয়। তারা যেসব কোম্পানি বা এজেন্সির মাধ্যমে আবুধাবিতে গিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠানের অনুমোদন আবুধাবি সরকার বাতিল করে দেয়। এ কারণে দেশটিতে তাদের ঢুকতেই দেয়া হয়নি।
বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, শাহজালাল বিমানবন্দরে আসার পর ইমিগ্রেশনের সামনে ৬৮ জন প্রবাসী বিক্ষোভ শুরু করেন। তারা ফ্লোরে বসে পড়েন। তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।




.jpg)

মন্তব্য