মুক্তির পূর্ব পর্যন্ত ফ্যাসিবাদ উৎখাতের সংগ্রাম চলবে বলে জানিয়েছেন এনসিপির উত্তাঞ্চলের সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ হুঁশিয়ারি দেন।
সারজিস আলম লেখেন, শিক্ষা, ঐক্য, মুক্তি—এই স্লোগানকে সামনে রেখে ৪৭, ৭১ এবং ২৪-কে ধারণ করে জাতীয় ছাত্রশক্তি আজ ১ বছর পূর্ণ করলো। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রশক্তির সারাদেশের নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী শুভেচ্ছা।
তিনি আরও লেখেন, ফ্যাসিবাদকে উৎখাত করে দেশ গড়ার যে লড়াইয়ে আমরা নেমেছি, সেই লড়াই শেষ করে মুক্তির পূর্ব পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে ইনশাল্লাহ।






মন্তব্য