জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ফরিদপুরের ৪টি আসনের মধ্যে তিনটিতে নাম ঘোষণা করা হয়েছে। এতে ফরিদপুর-১ আসন (বোয়ালমারী উপজেলা এবং আলফাডাঙ্গা উপজেলা) কোনো প্রার্থীর নাম ঘোণষা করা হয়নি।
ফরিদপুর- ২ (নগরকান্দা উপজেলা, সালথা উপজেলা এবং ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন) আসনে পাচ্ছেন শ্যামা ওবায়েদ ইসলাম।
ফরিদপুর- ৩ (ফরিদপুর সদর উপজেলা) আসনে পাচ্ছেন নায়াব ইউসুফ আহমেদ
ফরিদপুর- ৪ (চরভদ্রাসন উপজেলা, সদরপুর উপজেলা এবং আলগি ও হামিরদি ইউনিয়নসমূহ ব্যতীত ভাঙ্গা উপজেলা) আসনে পাচ্ছেন শহীদুল ইসলাম বাবুল।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব।






মন্তব্য