ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে বাংলাদেশের পক্ষে অভ্যর্থনা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৯ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করলে এ অভ্যর্থনা জানানো হয়।
ভুটানের রাজধানী থিম্পু থেকে ব্যাংককে যাত্রাপথে ঢাকায় এ বিরতি নেন রাজা ওয়াংচুক।
প্রায় এক ঘণ্টা অবস্থানকালে তিনি তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।




.jpg)

মন্তব্য