লোকমান হোসেন মৃধার মৃত্যুতে কাজী জাফর উল্লাহ'র শোক

  • প্রেস বিজ্ঞপ্তি
  • শুক্রবার, ১০ জুলাই ২০২০ ০২:২৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

গণমাধ্যমকে পাঠানো এক শোক বার্তায় কাজী জাফর উল্লাহ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ও স্থানীয় উন্নয়নে লোকমান হোসেন মৃধার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 


উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা (৭৭) আজ শুক্রবার আনুমানিক সকাল ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য