ঝিনাইদহে কৃষকের জমি থেকে ধান কেটে দিয়েছেন কৃষকলীগের নেতাকর্মীরা।সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের কৃষক আজম আলীর ১ একর জমির পাঁকা ধান কেটে দেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোমের এর নেতৃত্বে ৩০ জন নেতাকর্মীরা উৎসাহ নিয়ে ধান কাটার উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি অফিসার মো. মোফাকখারুল ইসলাম।
এছাড়াও জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইউনুস আলী জোয়ার্দার, আব্দুর রাজ্জাক সর্দার, আমজাদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক এম এস উজ্জল , সাংগাঠনিক সম্পাদক বি এম রাজীব হাজান রাজু, অর্থ সম্পাদক এ্যাড আব্দুল খালেক সাগর, দপ্তর সম্পাদক প্রশীত মজুমদার, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি শফিউদ্দীন আহমেদ মিন্টু, পৌর কৃষকলীগের আহবায়ক মোঃ হাবিবুল্লাহ বাচ্চু, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. জুনাইদ হাবিব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন হোসেনসহ কৃষকলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষক আজম আলী মানণীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা কৃষকলীগের সভাপতিসহ সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানান।
জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম বাংলাদেশ জমিনকে বলেন, আজ থেকে ঝিনাইদহ জেলায় অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দেবার কমৃসূচি শুরু হলো। এ কর্মসূচি কৃষকের চাহিদা অনুযায়ী চলমান থাকবে। কৃষকদের ধান লেবার বা টাকার অভাবে ক্ষেতে পড়ে থাকবে না। কৃষকলীগ কৃষকদের সুখে-দুখে প্রতিটি ক্ষেত্রে পাশে ছিল,পাশে থাকবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য