'পীর হাবিবের জীবনাবসান এ যুগের সাংবাদিকতায় এক শূন্যতা তৈরি করেছে'

  • অনলাইন
  • শনিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২২ ০৮:০২:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যু সংবাদে তথ্যমন্ত্রী বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার শোক বার্তায় প্রয়াত পীর হাবিবুর রহমানের কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, মেধাবী ও অত্যন্ত কর্মপ্রাণ সাংবাদিক পীর হাবিবের জীবনাবসান এ যুগের সাংবাদিকতায় এক শূন্যতা তৈরি করেছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য