করোনায় দেশের কোন এলাকায় কতজন মারা গেছে!

  • অনলাইন
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ১২:০১:০০
  • কপি লিঙ্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫২ জনের। আর সুস্থ হয়েছে ১৩১ জন।
বাংলাদেশে কোন এলাকায় কতজন মারা গেছে?

করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এখানে মারা গেছে ৭৬ জন। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে মারা গেছে ৩৯ জন।

এর বাইরে অন্য এলাকায় মৃতের সংখ্যা এক অংকে। এর মধ্যে কুমিল্লায় ৪ জন। জামালপুর ও মুন্সীগঞ্জে ৩ জন করে।

এছাড়া ময়মনসিংহ, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, মৌলভীবাজার ও সিলেটে মৃত্যু হয়েছে ২ জন করে।

সূত্র: বিবিসি বাংলা

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য