বন্যা ও করোনায় যেন সব কিছুই স্থবির হয়ে গেছে। বন্ধ হয়ে আছে মিডিয়ার কাজ কর্ম। দেশ স্বাভাবিক না হওয়ায় রক্ত গোলাপের কাজও আটকে ছিলো কিছু দিন। করোনা ভাইরাসের মহামারি কমে আসায় সব কিছু যখন স্বাভাবিক হতে শুরু করেছে ঠিক সে সময়ে নির্মাতা তানভীর তুহিন ও এন ইউ প্রিন্স জানালেন তাদের নতুন চমক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "রক্ত গোলাপ" এর কথা।
দেশে লকডাউন শুরু হওয়ার অল্প কিছুদিন আগে শুটিং শেষ হয়েছিলো "রক্ত গোলাপ" এর। নির্মাতারা এ বছর কোরবানির ঈদে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "রক্ত গোলাপ" মুক্তি দেওয়ার কথা বলেছিলেন তবে পরবর্তীতে তারা জানান দেশ স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত "রক্ত গোলাপের" জন্য অপেক্ষা করতে হবে।
গতকাল রাতে ঢাকা মগবাজারে একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্মাতা তানভীর তুহিন বাংলাদেশ জমিন কে জানান রক্ত গোলাপের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। দীর্ঘ দিন পরিশ্রম করার পর আমরা এখন প্রস্তুত। ২৫ তারিখ সন্ধ্যায় রক্ত গোলাপের ট্রেইলার রিলিজ করা হবে এবং আগামী মাসে গান গুলো রিলিজ হবে আর শীঘ্রই রক্ত গোলাগ কেও মুক্তি দেওয়া হবে।
নির্মাতা এন.ইউ প্রিন্স বলেন, রাগ অভিমান আর ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে রক্ত গোলাপ। মনোরম লোকেশন, দুর্দান্ত একশান, দুষ্ট মিষ্টি রোমান্টিকতা আর নাচ গানে ভরপুর এক অন্যরকম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "রক্ত গোলাপ"। রক্ত গোলাপের গান গুলো দেখলেই দর্শক বুঝতে পাবে এটা কেমন হতে যাচ্ছে। এম.এইচ সজীব ও ইমরান হাসান তমালের দূর্দান্ত এডিটিং সবার মন কেরে নিবে।
"রক্ত গোলাপ" এর মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত নির্মাতারা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণ করেছেন তানভীর তুহিন এবং এন. ইউ প্রিন্স। তারা জানান, "কাজটি নিয়ে আমরা ভীষণ আশাবাদী। আমাদের টিমের সকলেই খুব পরিশ্রম করেছে। সকলের সহযোগিতায় আপনাদের মাঝে ভালো একটি প্রোডাকশন উপহার দিতে পারবো। অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। শীঘ্রই এটি সেপটোস ফোর প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাচ্ছে। আমরা অনুরোধ করবো, কাজটা যেন সবাই দেখেন।
"রক্ত গোলাপ" স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন- শাহারিয়া রুবেল ও মৌ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- রুবেল আহমেদ, আশিক তালুকদার, তুষার শিকদার, কামরুল হাসান শিমুল, রবিউল ইসলাম, পূজা সহ আরো অনেকে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন- সাইফ মাহমুদ ঈমন এবং সহকারী পরিচালক হিসাবে ছিলেন তুষার শিকদার। চিত্রগ্রাহক ছিলেন এঞ্জেল এবং জে এ শিহাব।




.jpg)

মন্তব্য