যাত্রাবাড়ীতে সড়কে পড়ে ছিল যুবকের রক্তাক্ত দেহ

  • অনলাইন
  • রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১১:০১:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার এলাকার রাস্তা থেকে ছুরিকাঘাতে নিহত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

উদ্ধারকারী অটোরিকশাচালক রুবেল মিয়া জানান, আজ ভোরে ধলপুর বউবাজার এলাকায় সড়কে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ভোর সোয়া ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহত যুবকের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের জখম রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য