আফগানিস্তানের বিপক্ষে ২২৮ রান তাড়া করে ৩ উইকেটের জয় পেল পাকিস্তান। আর এই জয়ে সেমির পথে আরও একধাপ এগিয়ে গেল পাকিস্তান। অন্যদিকে কিছুটা হলেও ভাগ্য পুরল টাইগারদের। কিন্তু এ ম্যাচ জয়ের জন্য আম্পায়ার ও গুলবদিন নাইবকে ধন্যবাদ দেওয়া উচিত পাকিস্তানের। দুই আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ও নাইবের ভুলে সহজেই জিতল পাকরা।
শনিবার আফগানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে শূন্য রানে ওপেনার ফখর জামানের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন দলকে খেলায় ফেরান ইমাম-উল-হক।
অনবদ্য ব্যাটিং করে যাওয়া ইমাম-উল এবং বাবর আজমের জুটি ভাঙেন নবী। তার প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ৫১ বলে ৩৬ রান করেন ইমাম-উল হক। দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজমকেও বিভ্রান্ত করেন নবী। আগের দুই ম্যাচে ৬৯ ও ১০১ রান করা বাবর মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকার হয়ে ৫১ বলে ৪৪ রান করে ফেরেন।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে করেন আসগর আফগান ও নজিবুল্লাহ জাদরান। ইনিংসের শেষ দিকে সামিউল্লাহ সেনওয়ারির ১৯ রানে ভর করে ২২৭ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান।




.jpg)

মন্তব্য