আলফাডাঙ্গায় পাটবীজ উৎপাদনকারী চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ১২:০১:০০
  • কপি লিঙ্ক

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের উপসচিব ও উপপরিচালক (পরীক্ষণ) সৈয়দ ফারুক আহম্মদ’র নেতৃত্বে বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষিদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) আলফাডাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মোট ৭৫ জন পাটবীজ উৎপাদনকারী চাষি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের উপসচিব ও উপপরিচালক (পরীক্ষণ) সৈয়দ ফারুক আহম্মদ।

বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, ফরিদপুর তারেক মো. লুৎফুল আমিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রাফিজুল হাসান এবং অফিস সহকারী নিপা খানম।

প্রশিক্ষণে পাট ও পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্মত বীজ সংরক্ষণ, রোগবালাই দমন, উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রাফিজুল হাসান তাঁর বক্তব্যে বলেন,
“উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনের মাধ্যমে চাষিরা কম খরচে বেশি ফলন পেতে পারেন। সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পাট হতে পারে গ্রামীণ অর্থনীতির শক্তিশালী ভিত্তি।”

 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য