সালথায় সারের দাম বেশি রাখায় সাব ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক সাব ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার যদুনন্দী বাজারে এ অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদারসহ সালথা থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

মোবাইল কোর্টের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার জানান, যদুনন্দী বাজারে সারের দাম বেশি রাখার অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে একজন সাব ডিলারকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করতে দেখা যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় সংশ্লিষ্ট সাব ডিলারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য