ফরিদপুরের চরভদ্রাসন থানায় সদ্য যোগদানকারী নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন–কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছে চরভদ্রাসন অফিসার ক্লাব। মঙ্গলবার দুপুর ১টায় থানা প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা ও পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন। সঞ্চালনা করেন মনজুর সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, বিআরডিবি কর্মকর্তা আজাদুর রহমান, কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাতুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হোসেন, ভেটেরিনারি সার্জন রবিউল ইসলাম ও আবু হানিফ সিদ্দিক, উপজেলা সমবায় কর্মকর্তা ইয়াকুব আলী, একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া মাহমুদ এবং আনসার ভিডিপি কর্মকর্তা সোনালী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নতুন ওসি মো. আনোয়ার হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা ও অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।






মন্তব্য