সদরপুরে দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতি প্রতিরোধের আহ্বান

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ০৫:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল—“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা।” দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. এম. শহিদুল ইসলাম (শাহীন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়।

বক্তারা বলেন, দুর্নীতি শুধু আর্থিক লেনদেনেই সীমাবদ্ধ নয়—নৈতিক অবক্ষয় ও চারিত্রিক অধঃপতনও দুর্নীতির অংশ। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, গার্লস গাইড সদস্য এবং সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য