সদরপুরে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী জব্দ, দোকান মালিককে অর্থদণ্ড

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ০৫:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারে শনিবার (৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে একটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ প্রসাধনী, বিএসটিআই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম এবং নকল কসমেটিকস জব্দ করা হয়।

অপরাধ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুসারে দোকান মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন পরিচালনা করেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) এস.এম. সোহরাব হোসেন। অভিযানে সহযোগিতা করে সদরপুর থানা পুলিশের একটি দল।

নিরাপদ বাজার ব্যবস্থা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য