১০ লাখ টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর

সদরপুরে গার্ডিয়ান লাইফের এরিয়া অফিস উদ্বোধন

  • মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর):
  • সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের নতুন এরিয়া অফিস উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রবাসে মৃত্যুবরণকারী একজন গ্রাহকের রেখে যাওয়া নমিনির হাতে ১০ লাখ টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়।

রবিবার সকাল ১০টায় সদরপুর হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গার্ডিয়ান লাইফ ফরিদপুর রিজিওনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল মোতালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সদরপুরের ম্যানেজার আহসান হাবিব, হেমায়েত মিয়া, শফিকুল ইসলাম ও আলীনুর রহমান।

বক্তারা বলেন—

  • চিকিৎসা ব্যয় বাড়ার এই সময়ে লাইফ ইন্স্যুরেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ

  • গার্ডিয়ান লাইফ বীমা খাতে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড, যার পৃষ্ঠপোষক ব্র্যাক, স্কয়ার ও এপেক্স।

  • নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে সদরপুরে বীমা সেবা আরও সহজলভ্য হবে।

ব্র্যাক সদরপুরের ম্যানেজার বলেন, “গার্ডিয়ানের যেকোনো তথ্যের জন্য ব্র্যাক অফিসে যোগাযোগ করা যাবে। সবাইকে বীমা সেবায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য