ফরিদপুরের সদরপুরে মানবিক সংগঠন ‘সদরপুরে’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান এবং সংগঠনের উপদেষ্টা মো. ফজলুর রহমান। তিনি বলেন,
“মানবিক সংগঠন সদরপুরে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের পাশে দাঁড়াচ্ছে—এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
প্রতিষ্ঠাতা সভাপতি মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, প্রফেসর ইসহাক মিয়া, প্রভাষক মো. হাসিবুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন। সঞ্চালনায় ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক ফজলুল হক ফয়সাল।
২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ত্রাণ বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর প্রদান, হুইলচেয়ার বিতরণ, পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমসহ নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে।






মন্তব্য