বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর–১ আসনের আটদলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শরাফাত হোসাইন বলেন,যুবসমাজ হলো জাতির শক্তি ও আগামী দিনের নেতৃত্ব। আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলাবদ্ধ তরুণ গড়ে তুলতে খেলাফত যুব মজলিস যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। আপনারা নিজ নিজ এলাকায় শান্তি, ভ্রাতৃত্ব ও সত্যের বার্তা ছড়িয়ে দেবেন এটাই আমার প্রত্যাশা।
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস আলফাডাঙ্গা শাখা কর্তৃক জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার হলরুমে জনশক্তি সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, একজন সৎ, দায়িত্ববান ও আদর্শবান কর্মী সমগ্র সমাজকে বদলে দিতে পারে। বিভক্তি, বিশৃঙ্খলা ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রেখে দেশ ও ধর্মের কল্যাণে কাজ করতে হবে।






মন্তব্য