ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন থেকে মাদক, ডাকাতি ও থানা ভাংচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জন কে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
রোববার গভীর রাতে উপজেলার সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামের প্রত্যেকের বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আজ সোমবার দুপুরে থানা থেকে তাদেরকে ফরিদপুর কোর্ট আদালতে সোপর্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন- মো. রাজিব সর্দার (৩৩), আসাদুজ্জামান সর্দার (৩৪), সজিব তালুকদার (২৪), ওবায়দুর রহমান (৩৮), সবুজ ফকির (৩৪), সাহেব আলী (২৮), কলম প্রামানিক (৪৮), ফারুক বিশ্বাস (৪১), শিবলী বিশ্বাস (৩৬)।
আটককৃতদের বিরুদ্ধে মাদক ও থানা ভাঙচুর মামলা দায়ের করেছে সদরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. মোতাহার হোসেন।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ নাজমুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ থাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে ফরিদপুর কোর্ট আদালতে সোপর্দ করা হয়েছে। সন্দেহকারীদের জিজ্ঞাসাবাদ চলছে।






মন্তব্য