পদ্মা সেতুতে বাস, প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে যাত্রীবাহী বাসের চালকসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
যদিও তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, সেতুর ২ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস, একটি প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ ঘটে।
ইমাদ পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিলো। সংঘর্ষে ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসচালক ছাড়াও আরও ২ যাত্রী মারা যান। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।






মন্তব্য