নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (১৩ মে ২০২৫) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি।
“সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন (SBCC)” কার্যক্রমের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর, নলছিটি-এর সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম দোলন।
বক্তা হিসেবে অংশ নেন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আল-আমিন, পারুল বেগম, পরিবার কল্যাণ সহকারী নুসরাত জাহান এবং রুবিনা বেগম। তারা নারী ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং সামাজিক আচরণ পরিবর্তনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বিষয়গুলো নিয়ে আগ্রহ সহকারে প্রশ্ন করেন এবং নিজেদের বাস্তব অভিজ্ঞতাও ভাগ করে নেন।
আয়োজকরা জানান, এই ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।






মন্তব্য