সুনামগঞ্জ সীমান্তে ৩১ লাখ টাকার  ভারতীয় মালামাল আটক 

  • সোহেল আহমদ সাজু,  বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) :
  • সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ ০২:০১:০০
  • কপি লিঙ্ক

সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ৩১ লক্ষ টাকার ভারতীয়  অবৈধ পণ্য  জব্দ করেছে বিজিবি টিম।

রবিবার (০৫ জানুয়ারি ) ভোর রাতে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি একদল চৌকস টিম।

অভিযানে ভারতীয় অবৈধ পণ্য  মদ ৩৫৭ বোতল,চিনি ৪২২৭ কেজি,গরু ৫ টি,কয়লা ১০০০ কেজি,কমলা ৩০০ কেজি,ফুসকা ৩৫০ কেজি সহ ১ টি পিকআপ আটক করা হয়েছে।

 আটককৃত অবৈধ মালামালের আনুমানিক  মূল্য  ৩১ লক্ষ, ৫ হাজার, ২শ ৮০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন  (২৮ বিজিবি )  এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত অবৈধ মদ  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 তিনি আরো বলেন,সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারির পাশাপাশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে! সীমান্ত এলাকায় কোন অপরাধীদের চার দেয়া হবে না

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য